News71.com
 Bangladesh
 29 Aug 16, 01:10 PM
 360           
 0
 29 Aug 16, 01:10 PM

রংপুরে নাশকতা মামলার চার্জশিটভুক্ত ২ জামায়াত কর্মীসহ ৬০ আসামি গ্রেফতার ।।

রংপুরে নাশকতা মামলার চার্জশিটভুক্ত ২ জামায়াত কর্মীসহ ৬০ আসামি গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ রংপুরে নাশকতা মামলার চার্জশিটভুক্ত ২ জামায়াত কর্মীসহ চুরি, ডাকাতির অভিযোগে ৬০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ২ জামায়াত কর্মীসহ ৬০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান। তিনি জানান, জামায়াতের ২কর্মীকে গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃত সবাই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিলো। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন