News71.com
 Bangladesh
 29 Aug 16, 01:03 PM
 350           
 0
 29 Aug 16, 01:03 PM

রংপুরে তিস্তার পানির ন্যায্য দাবিতে জনসভা।।

রংপুরে তিস্তার পানির ন্যায্য দাবিতে জনসভা।।

নিউজ ডেস্কঃ রংপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাম মোর্চার রংপুর জেলা শাখা এর আয়োজন করে।

আজ রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল, ব্রহ্মপুত্র ও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় দাবিতে বিকেল সাড়ে ৫টায় পায়রা চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী।

এসময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের ইউনাইটেড কমিউটিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য কমরেড আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আনছার আলী দুলাল। সভা পরিচালনা করেন জেলা নেতা আহমেদ মওদুদ, পলাশ কান্তি নাগ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন