News71.com
 Bangladesh
 29 Aug 16, 01:02 PM
 338           
 0
 29 Aug 16, 01:02 PM

রংপুরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন।।

রংপুরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি। 

আজ ধাপ এলাকায় সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

রংপুর কেমিস্টস অ্যান্ড ড্রাসিস্টস সমিতির সভাপতি মো. আবদুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার মারুফ ইলাহী, হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, নওশাদ আলী, আহসান হাবীর প্রমুখ। 

বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গি নয় শান্তি চাই, আশংকামুক্ত জীবন চাই, ইসলামের নামে দেশকে কলঙ্কিত করা হয়েছে সত্যিকারে যারা মুসলমান তারা কখনো মানুষ হত্যার মতো জঘন্য কাজ করতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন