News71.com
 Bangladesh
 29 Aug 16, 12:43 PM
 337           
 0
 29 Aug 16, 12:43 PM

সিলেট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ১।।

সিলেট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ আজ সোমবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার খাসিয়া অধ্যুষিত সংগ্রামপুঞ্জি এলাকায় একটি উগ্রপন্থী সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনায় স্টালিন স্টারিয়াং (৩২) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক স্টালিন গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার জহিলং কংওয়ান-এর ছেলে।


দীর্ঘ এক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে পুলিশের বাধার মুখে পড়ে উগ্রপন্থী সংগঠনের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ৩টি খাসিয়া দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারটি বন্দুকের মধ্যে রয়েছে, দুটি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল ও একটি স্নাইপার বন্দুক।


এ বিষয়ে সিলেট গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, স্টালিনসহ উগ্রপন্থী সংগঠনের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এসে অস্ত্র বিক্রি করে থাকে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এমন সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় উগ্রপন্থীরা। পুলিশও পাল্টা ১৮ রাউন্ড গুলি ছুড়ে। একপর্যায়ে স্টালিনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন