News71.com
 Bangladesh
 28 Aug 16, 07:53 PM
 354           
 0
 28 Aug 16, 07:53 PM

পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ।।

পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ।।

 

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে রোকনউজ্জামান (৩৫) ও আব্দুল রশিদ (৩৫) নামের ২ ব্যবসায়িকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ২ ব্যবসায়ীর প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র্যাব-১২ সাঁথিয়া উপলোধীন ধোপাদহ গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে রোকনউজ্জামান (৩৫) ও দত্তপাড়া গ্রামের মৃত বাহাদুর খা এর ছেলে আব্দুল রশিদ (৩৫) এর দুধ শীতলীকরণ কারখানায় অভিযান চালায় ।

এ সময় ভেজাল দুধ তেরি করা অবস্থায় তাদের আটক করা হয়। একই সঙ্গে কারখানা থেকে ২০০ কেজি ভেজাল দুধ, ৪০ কেজি সোয়াবিন তৈল, ২ কেজি কেমিক্যাল/ পাউডার উদ্ধার করা হয়। পরে গভীররাত ৩টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ২ ব্যবসায়ীর প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয় ।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন