News71.com
 Bangladesh
 28 Aug 16, 07:49 PM
 354           
 0
 28 Aug 16, 07:49 PM

রুয়েটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর ।।

রুয়েটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬শে অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনে সকল ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক আবদুস সোবাহানের নেতৃত্বে ইতিমধ্যে ১১টি সাব কমিটি গঠন করা হয়েছে। শিগগির ভর্তি সংক্রান্ত প্রোস্পেক্টাস ও গাইডলাইন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কোনো ধরনের পরিবর্তন করা হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন