News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:31 PM
 339           
 0
 28 Aug 16, 06:31 PM

আবারো বন্যায় প্লাবিত পরশুরাম-ফুলগাজীর ৫টি গ্রাম।।

আবারো বন্যায় প্লাবিত পরশুরাম-ফুলগাজীর ৫টি গ্রাম।।

নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা পানিতে আবারো ফেনীর পরশুরাম-ফুলগাজীর ৫ গ্রাম প্লাবিত হয়েছে। আজ রবিবার (২৮ আগস্ট) সকাল থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে মুহুরী-কহুয়া নদীর পানি। মুহুরী নদীর ভাঙ্গন কবলিত অংশগুলো দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এর ফলে পরশুরামের মালিপাথর, উত্তর শালধর, ফুলগাজীর উত্তর দৌলতপুর, পশ্চিম ঘনিয়া মোড়া ও কিসমত ঘনিয়া মোড়া গ্রামের প্রায় ৮ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামের মিজানুর রহমান জানান, আজ রবিবার দুপুর ১২টার দিকে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামে পানি প্রবেশ করে। এ গ্রামের কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত ২১ শে আগষ্ট কিসমত ঘনিয়া মোড়া ফুলগাজী পুকুরের পাশে, উত্তর দৌলতপুর সামছুল হক পাটোয়ারী বাড়ির পাশে ও উত্তর শালধরে মুহরী নদীর বেড়িবাঁধের ৩ স্থানে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়।

এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক জানান, মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় গ্রামগুলোতে পানি ঢুকছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন