
নিউজ ডেস্কঃ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে মুছা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুছা ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ইটাচকি কান্দি হাওরে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলো মুছা। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।