
আন্তর্জাতিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সময় জঙ্গিবাদ দমনে দেশটির পক্ষ থেকে নতুন প্রস্তাব থাকবে। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে সিরডাপ মিলনায়তনে পোশাকশিল্প শ্রমিকদের স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর তিনি এ কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং এর প্রতিকূলতা ও সমাধান শীর্ষক দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিএফআইডিসহ একাধিক এনজিও।
পোশাক শ্রমিকদের স্বাস্থ্য অধিকারের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, এই সফর একটি সুযোগ এনে দিয়েছে। সফরের সময় কর্মসূচি নিয়ে আলোচনা হবে।