News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:02 PM
 275           
 0
 28 Aug 16, 06:02 PM

আরইউজে সদস্যদের মধ্যে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর।।

আরইউজে সদস্যদের মধ্যে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রাজশাহীর ৫ জন সাংবাদিক। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে অনুদানের এই চেক বিতরণ করা হয়। এর পূর্বে গত বুধবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাজশাহীর অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। পরে রবিবার তা বিতরণ করা হলো।

রাজশাহীর অনুদানপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন, কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো অফিসের ফটোসাংবাদিক সালাহউদ্দীন গাজী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন এবং রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম, কাজী নাজমুল ইসলাম ও মিজানুর রহমান টুকু। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন