News71.com
 Bangladesh
 25 Aug 16, 10:38 PM
 349           
 0
 25 Aug 16, 10:38 PM

রাজধানীর রূপনগরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২ ও আহত ২ ।।

রাজধানীর রূপনগরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২ ও আহত ২ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর রূপনগরে রিকশা ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ২জন আহত হয়েছেন। আজ রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের রূপনগরের বিরুলিয়া সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে ।

আহতদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, হতাহত চারজনই রিকশা ভ্যানে ছিলেন। নিহত একজনের নাম মোজাম্মেল হক মজু মিয়া (২২)। আনুমানিক ২৫বছর বয়সী অন্যজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন নুর মোহাম্মদ (২২) ও মিথুন মিয়া (২২)। তারা ২জনই পেশায় রিকশা ভ্যানচালক বলে পুলিশ জানিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন