
নিউজ ডেস্কঃ 'রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদ ও সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ'- এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা প্রেসক্লাব। আজ সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে ।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা প্রশাসক ডা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় সবাক পিপিএম, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক আবদুল আলীম হিমু, আনোয়ার হোসেন মনোয়ার, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল প্রমুখ। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ।