News71.com
 Bangladesh
 24 Aug 16, 09:30 PM
 383           
 0
 24 Aug 16, 09:30 PM

রেলওয়ের বাস্তবায়নাধিন প্রকল্পে একের অধিক পরিচালক নিয়োগ না দেওয়ার পরামর্শ সংসদীয় কমিটির ।।

রেলওয়ের বাস্তবায়নাধিন প্রকল্পে একের অধিক পরিচালক নিয়োগ না দেওয়ার পরামর্শ সংসদীয় কমিটির ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে গৃহীত বিভিন্ন প্রকল্প ধীরগতিতে বাস্তবায়ন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা মনে করেন, একটি প্রকল্পে একের অধিক পরিচালক নিয়োগ দেওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণে দেরি হচ্ছে ।

এতে প্রকল্পের বাস্তবায়ন কাজও পিছিয়ে যাচ্ছে। কমিটি একটি প্রকল্পে কেবল একজন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয় ।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার ও মীর মোস্তাক আহম্মেদ রবি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং দশম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও রেলপথ মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, নবম ও দশম জাতীয় সংসদের ফ্লোরে রেলপথ মন্ত্রনালয়ের অধীনে প্রধানমন্ত্রীর দেওয়া ৬টি প্রতিশ্রুতির মধ্যে ২টি বাস্তবায়িত হয়েছে। বাকী ৪টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে ।

বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের রেলপথ মন্ত্রনালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়। কমিটি রাজবাড়ী জেলায় রেলের পুরাতন অডিটোরিয়ামটিকে ভেঙে ডিপিপি প্রনয়ন করে ১ হাজার আসনবিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের সুপারিশ করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন