
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে সরকারকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি চিঠি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে আজ একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, সুপ্রিম কোর্টের বিচারকের বসার জায়গায় স্বল্পতা ও প্রশাসনিক বিভিন্ন দফতরের স্থান সংকুলান না হওয়ায় যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে চিঠি দেয়া হয়েছে।