News71.com
 Bangladesh
 23 Aug 16, 12:09 PM
 333           
 0
 23 Aug 16, 12:09 PM

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত মাদক বিক্রেতা।।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত মাদক বিক্রেতা।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রহিজ মিয়া (৪৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্য আহত হয়েছেন। আজ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ বিষয়টি জানান। নিহত রহিজ মিয়া পাশের আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর আলী ফকিরের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, একশ’ বোতল মদ, ১৫ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন