News71.com
 Bangladesh
 23 Aug 16, 02:20 AM
 406           
 0
 23 Aug 16, 02:20 AM

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই ইলেকট্রিশিয়ান।।

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই ইলেকট্রিশিয়ান।।

নিউজ ডেস্কঃ বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় বেতাগীর কলেজ রোড এলাকার এক বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বসির (২২) ও জনি (২০)। বসির ও জনি দুইজনই স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রী। তাদের দুইজনের বাড়ি বেতাগী পৌর শহরের ৮ ও ৯নং ওয়ার্ডে। ময়নাতদন্তের জন্যে তাদের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন