
নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগের কৈশারপাড়া ইউনিয়ন থেকে পান্না আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল ৪টায় মরদেহটি উদ্ধার করা হয়। পান্না আক্তার ইউনিয়নের উন্দানিয়া গ্রামের আবদুল ওহাবের মেয়ে। সে স্থানীয় পীরকোট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
সেনবাগ থানার পুলিশ পপিরদর্শক (তদন্ত) অজিৎ কুমার মিত্র সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জের ধরে গত রোববার (২১ আগস্ট) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পান্না। পরে পুলিশ বিকেলে তার মরদেহ উদ্ধার করে। পান্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।