News71.com
 Bangladesh
 22 Aug 16, 11:32 PM
 344           
 0
 22 Aug 16, 11:32 PM

জামালপুরের মাদারগঞ্জে গণধর্ষণের শিকার প্রতিবন্ধী

জামালপুরের মাদারগঞ্জে গণধর্ষণের শিকার প্রতিবন্ধী

নিউজ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে গণধর্ষনের শিকার হয়েছে একজন প্রতিবন্ধী যুবতী(২০)। আজ সোমবার সকাল ১১টার পর চরনগর এলাকার এক দরিদ্র দিনমজুরের মানসিক প্রতিবন্ধী মেয়ে(২০)কে ফুসলিয়ে মিতালীবাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে এলাকার কিছু যুবকরা। ওই যুবকরা হলেন, কাফি, রহিম, সুবল, মাঞ্জু মিয়া ও সুমন।

জানা গেছে, অসুস্থ অবস্থায় বিকেলের দিকে মেয়েটিকে রেখে যুবকরা দৌঁড়ে পালানোর সময় এলাকার কিছু মানুষ যুবকদের দেখে ফেলে। তারা পুলিশকে এই খবর দিলে পুলিশ পরিত্যক্ত ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে। কিন্তু ধর্ষকদের আটক করতে পারেনি পুলিশ।

মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুণ বলেছেন, এই ঘটনায় ডাক্তারী পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন