News71.com
 Bangladesh
 22 Aug 16, 11:18 PM
 378           
 0
 22 Aug 16, 11:18 PM

কুমিল্লায় র্যাবের হাতে ৭০ কেজি গাজাঁসহ আটক মাদক ব্যবসায়ী।।

কুমিল্লায় র্যাবের হাতে ৭০ কেজি গাজাঁসহ আটক মাদক ব্যবসায়ী।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৭০ কেজি গাজাঁসহ মো. ইসমাইল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১, সিপিসি-২) সদস্যরা।

আজ বিকেল ৩টার দিকে উপজেলার বড়দশিয়া গ্রামের নাগাসিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার বদরদোল মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার নাগাসিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইসমাইকে বহনকারী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাজাঁসহ তাকে আটক করা হয়।

ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন