News71.com
 Bangladesh
 22 Aug 16, 04:48 PM
 380           
 0
 22 Aug 16, 04:48 PM

জবির শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা,  শতাধিক আহত

জবির শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা,  শতাধিক আহত

 

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) হল আন্দোলনরত শিক্ষার্থীদদের উপর পুলিশ হামলা করেছে । এতে প্রায় দুই শতাধিক  আহত হয়ছে ও আটক করা হয়েছে অনেক শিক্ষার্থীকে।

পূবঘোষিত কর্মসূচি অনুসারে সকাল ১০ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে হাজার হাজার শিক্ষার্থী নেমে আসে রাজপথে। মিছিলটি রায়সাহেব বাজার আসলে পুলিশ বেড়িগেট দেয়। উত্তেজিত ছাত্রজনতা পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যায় সামনের দিকে নয়াবাজার মোড়ে পুনরায় পুলিশ বাধা দিলে দুর্বার গতিতে তা অতিক্রম করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

একপর্যায় পুলিশ বংশালে বেড়িগেট দিয়ে জলকামান, গরম পানির ট্যাংক এবং কাঁদানেগ্যাস,  টিয়ারশেল, রাবার বোলেট নিয়ে অবস্থান নেয়।

মিছিলটি বংশালে  পৌচ্ছানো মাত্রই পুলিশ গরম পানি, কাঁদানেগ্যাস, রাবার বোলেট ছোড়ে শিক্ষার্থীদের উপর, এমনি লাটিচার্জও করা হয়। এতে আহত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। আটক করা হয় অসংখ্য ছাত্র কে। সাংবাদিক পর্যন্ত রেহায় পায়নি পুলিশের নির্যাতন থেকে। আটক করা হয় news71 এর সাংবাদিক রবিউল ইসলাম সুমন কে। পুলিশ নির্যাতন করে তার উপর । জদ্ব করে তার ক্যামেরা, মোবাইল, মেমোরিকার্ড।

নিরীহ শিক্ষার্থীরা পিছু হটতে বাধ্য হয়। এখন নয়া বাজার মোড়ে আস্থান নিয়ে  কারাগারের জমিতে হলের আন্দোলন চালিয়ে যাচ্ছে জবির শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন