News71.com
 Bangladesh
 22 Aug 16, 12:59 AM
 411           
 0
 22 Aug 16, 12:59 AM

বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আজ

নিউজ ডেস্কঃ আজ রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১৪তম বৈঠক অনুষ্ঠিত হবে। আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গাও ইয়ান তাদের নিজ-নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সংক্রান্ত নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বৈঠকে গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার সম্ভাবনা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন