News71.com
 Bangladesh
 22 Aug 16, 12:54 AM
 413           
 0
 22 Aug 16, 12:54 AM

১০ ঘণ্টা পর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে।।

১০ ঘণ্টা পর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে।।

নিউজ ডেস্কঃ গতকাল রোববার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটির ষষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ১০ ঘণ্টা পর রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান রাতে সাংবাদিকদের জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ২৯টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়েছে।

রাতে আলী আহমদ খান বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে ১০০টি দোকানের মধ্যে প্রায় ৭০ শতাংশ দোকান আংশিক বা পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অপরদিকে, আগামী বুধবারের আগে বসুন্ধরা সিটি খোলা সম্ভব হবে না বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন