News71.com
 Bangladesh
 21 Aug 16, 11:51 PM
 384           
 1
 21 Aug 16, 11:51 PM

২১শে আগস্টকে স্মরণ করে বেরোবি নীল দলের কালো ব্যাজ ধারণ

২১শে আগস্টকে স্মরণ করে বেরোবি নীল দলের কালো ব্যাজ ধারণ

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভয়াবহ ২১শে আগস্টের শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ বেরোবি শাখা কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কালো ব্যাজ ধারণ এবং পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করা করা হয়েছে।


রবিবার ২১ আগস্ট দুপুরে কালো ব্যাজ ধারণ করে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক চত্তরে পুষ্পস্তবক অর্পণ করেন নীল দলের নেতৃবৃন্দ। নীল দলের নেতারা বলেন,২০০৪ সালের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন সরকারের মদদে মৌলবাদী গোষ্ঠী বোমা হামলা চালায় এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের ২১ জন শহীদ হন। তারা অবিলম্বে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।


এ সময় নীল দলের সভাপতি এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ সিদ্দিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান মন্ডল আসাদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের
বিভাগীয় প্রধান আপেল মাহমুদ,রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী রেজওয়ান হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক অবিনাশ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন