
নিউজ ডেস্কঃ নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিপ সাহা (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের মল্লিকহাটি মহল্লার নিশান চানাচুর কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দিপ সাহা সদর উপজেলার গাংগইল গ্রামের নিপেন সাহারা ছেলে এবং ওই চানাচুর কারখানার শ্রমিক ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে ওই কারখানায় কাজ করার সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দিপ। দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।