News71.com
 Bangladesh
 18 Aug 16, 08:43 AM
 448           
 0
 18 Aug 16, 08:43 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে পুলিশের অভিযান ।। অনেক জিহাদী বই উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে পুলিশের অভিযান ।। অনেক জিহাদী বই উদ্ধার

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদী বই ও জামায়াত-শিবিরের আদর্শ নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই উদ্ধার করেছে। এছাড়া দুইটি মোবাইল সেট ও একটি মেমোরি কার্ড জব্দ করেছে। জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে সন্দেহে তিন হলের ১০/১৫ জন ছাত্রীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া হলে অভিযান শুরু করে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে ওই হলে অভিযান শেষ করে পুলিশ প্রীতিলতা ও শামসুন্নাহার হলে তাদের অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর, সহকারি প্রক্টর নিয়াজ মোর্শেদসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ দৌলা।

বিশ্ববিদ্যালয়ের বিশেষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চবির ইসলামীক স্টাডিজ ও এরাবিক বিভাগের লাইব্রেরীতে কিছু জিহাদী বই পাওয়া যায়। তারও আগে গত ৯ জুলাই প্রীতিলতা হলের কমন রুমে ও নামাজ রুম থেকে বেশকিছু জিহাদী বই উদ্ধার করা হয়। এর সূত্র ধরেই বুধবার রাতে এই তল্লাশি অভিযান চালানো হয়।

অপরদিকে চবির প্রক্টর আলী আজগর জানান, পুলিশ প্রশাসন তাদের গোপন সংবাদের ভিত্তিতে তিন ছাত্রী হলে অভিযান চালিয়েছে। অভিযানে বেশ কিছু জিহাদী বই ও জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীসহ বিভিন্ন লেখকের লেখা ননএকাডেমীক বই উদ্ধার করেছে। এছাড়া আরো কিছু আলামত জব্দ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন