News71.com
 Bangladesh
 16 Aug 16, 10:57 PM
 362           
 0
 16 Aug 16, 10:57 PM

১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের ২০ দিন আমাকে জানানো হয় বাবা মা'সহ পরিবারের সকলে আর নেই ।। প্রধানমন্ত্রী

১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের ২০ দিন আমাকে জানানো হয় বাবা মা'সহ পরিবারের সকলে আর নেই ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ১৫ই আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের ২০ দিন পর সে সময় বিদেশে অবস্থানকারী বঙ্গবন্ধুর ২ কন্যা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকেই প্রথম জানতে পারেন তাঁদের বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বেঁচে নেই ।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জার্মানি থেকে দিল্লি¬ পৌঁছলাম ২৪শে আগস্ট। ইন্দিরা গান্ধী বারবার খবর পাঠাচ্ছিলেন। তার সঙ্গে দেখা হলো ৪ই সেপ্টেম্বর। তার মুখ থেকে শুনলাম কেউ বেঁচে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামিলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন ।

বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা ঘটনার ১৫ দিন আগে শেখ হাসিনার স্বামীর কর্মস্থল জার্মানি চলে যাওয়ায় প্রাণে বেঁচে যান। অনুষ্ঠানে ১৫ই আগস্ট নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন। তাছাড়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ‘৩২ নম্বর মেঘের ওপারে’ শীর্ষক একটি কবিতা আবৃত্তি করেন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। অনুষ্ঠানের শুরুতেই শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করেন আওয়ামিলীগ নেতা-কর্মীরা। স্মৃতিচারণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, ৭৫’র এর ১৫ই আগস্টের হত্যাকান্ডের মাত্র ১৫দিন আগে ৩০শে জুলাই জার্মান যাই। ড. ওয়াজেদ ছাত্র ছিলেন। কিন্তু উনি চাচ্ছিলেন আমি সেখানে যাই। এক পর্যায়ে আব্বা নিজেই বলেছিলেন, আচ্ছা যাও। অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে দেশ ছাড়ি ।

রেহানাকেও সঙ্গে নিয়ে যাই। মা’ও দিয়ে দিলেন, আমার মা যাওয়ার সময় আকুল হয়ে কেঁদেছিলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না, যাওয়ার দিন কেন আমার মা এভাবে কেঁদেছিলেন। মাকে আমি কখনও এভাবে কাঁদতে দেখিনি। আমার মা খুব চাপা স্বভাবের ছিলেন, তিনি কখনও তার অভাব অভিযোগের কথা বলতেন না। যাওয়ার সময় তাকে এভাবে আকুল হয়ে কাঁদতে দেখে বললাম, মা তুমি এভাবে কাঁদলে আমি যাবো না। আমি জানি না, তিনি কিছু বুঝতে পেরেছিলেন কি না ।

শেখ হাসিনা বলেন, ১৩ই অগাস্ট মা এবং বাবার সাথে আমার নেদারল্যান্ড থেকে শেষ কথা হয়। এ সময় নেদারল্যান্ড কিভাবে নদী থেকে জমি উদ্ধার করছে (ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট) এ বিষয়ে আমাদের কথা হয়। মা’র সঙ্গে সেদিন টেলিফোনে শেষ কথার সময়ও তাঁর মা বেগম মুজিব খুব কেঁদেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেদিনও তিনি খুব কেঁদেছিলেন। বলেছিলেন তুই আয়, তোর সঙ্গে অনেক কথা আছে। আর সে কথা হয়নি ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন