News71.com
 Bangladesh
 16 Aug 16, 01:01 PM
 493           
 0
 16 Aug 16, 01:01 PM

দাবি না মানলে শিক্ষামন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষাণা জবির

দাবি না মানলে শিক্ষামন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষাণা জবির

রবিউল সুমন,জবি:  দা‌বি মে‌নে না নি‌লে শিক্ষা মন্ত্রণালয় ঘেড়াও কর‌ার ঘোষণা দি‌য়ে‌ছে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ে হল চে‌য়ে আ‌ন্দোলনরত শিক্ষার্থীরা। গত রোববার জ‌বি ক্যা‌ফে‌টে‌রিয়ায় এক সংবাদ স‌ম্মেলনে  মুখপাত্রের দায়িত্ব পালনকারী বাংলা বিভা‌গের অষ্টম ব্যা‌চের শিক্ষার্থী রা‌সেদুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় আজ মঙ্গলবার  পর্যন্ত সময় বে‌ধে দি‌য়ে তি‌নি ব‌লেন, “এর ম‌ধ্যে ক্যাম্পাসসহ স্থানীয়দের সঙ্গে নি‌য়ে গণস্বাক্ষর কর্মসূ‌চি পালন করা হ‌বে এবং ঐ দিন প্র‌তিবা‌দী সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মাধ্য‌মে প্র‌তিবাদ জানা‌নো হ‌বে।”

গত ১৩ দি‌নের আ‌ন্দোলন নি‌য়ে তি‌নি ব‌লেন, “জ‌বি প্রশাসন শিক্ষার্থী‌দের ন্যায্য অ‌ধিকার আদা‌য়ের আ‌ন্দোলন‌কে ব্যাহত কর‌তে নানা ভা‌বে দমন নীপিড়ন চা‌লি‌য়ে‌ছে। প্রশাসন বি‌ভিন্ন বিভা‌গের শিক্ষার্থী‌দের আ‌ন্দোল‌নে না আস‌তে বারণ ক‌রে‌ছে।” বিশ্ব‌বিদ্যালয় প্রক্ট‌রের নেতৃ‌ত্বে আ‌ন্দোলনরত শিক্ষার্থী‌দের উপর  হামলার তীব্র নিন্দা জানান তি‌নি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন- বিশ্ববিদ্যালয়ের হি‌সাব বিজ্ঞান বিভা‌গের ৮ম ব্যা‌চের শিক্ষার্থী গোলাম রাব্বী, ৭ম ব্যা‌চের শিক্ষার্থী রুহুল আ‌মিন, ফিন্যান্স বিভা‌গের ১১তম ব্যা‌চের শিক্ষার্থী রাজন প্রমুখ।

আ‌ন্দোল‌নে নেতৃত্বদানকারী মূল মুখপাত্র‌ কে?  সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবাবে তারা ব‌লেন, “আমরা ম‌নে ক‌রি জগন্না‌থের ২৪ হাজার শিক্ষার্থীর সবাই নেতৃত্ব দি‌তে পা‌রে। আমরা এখা‌নে একটা টিম ক‌রে আ‌ন্দোলন চা‌লি‌য়ে যা‌চ্ছি।” ত‌বে তা‌দের এই টিম মেম্বার কারা এ বিষ‌য়ে তারা কোনো স্পষ্ট লিস্ট বা নাম প্রকাশ ক‌রতে পা‌রেনি।

এই আ‌ন্দোলন তা‌লেবান নিয়‌মে হ‌চ্ছে কী না বা ভেতর থে‌কে কেউ ইন্দন দি‌চ্ছে কী না ব্রে‌কিং‌নিউ‌জের এমন প্র‌শ্নে রুহুল আ‌মিন ব‌লেন, “বিগত দি‌নের আ‌ন্দোল‌নে মুখপাত্র বা নেতৃত্ব দানকারী‌দের প্রকাশ থাকায় আ‌ন্দোল‌নে অ‌নেক জুলুম নির্যাতন হ‌য়ে‌ছে। তাই আমরা এবার নি‌র্দিষ্টভা‌বে কাউ‌কে সাম‌নে রাখ‌ছি না।”

প্রসঙ্গত, গত ২ আগস্ট বুধবার থে‌কে পুরান ঢাকার না‌জিম উ‌দ্দিন সড়কস্থ সদ্য খা‌লি হওয়া কেন্দ্রীয় ‌জেলখানা চিরস্থায়ী বন্দোব‌স্তের মাধ্য‌মে জবিকে বরাদ্দ দেওয়া এবং আবা‌সিক সংকট নিরস‌নের দা‌বি‌তে লাগাতার আ‌ন্দোলন ক‌রে আস‌ছে শিক্ষার্থীরা।

এ‌দি‌কে ১২ আগস্ট জ‌বি প্রশাসন পুনরায় পুরান জেলখানার খা‌লি হওয়া জ‌ায়গা ‌চে‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর আ‌বেদন জানালেও তার কোন সাড়া পাওয়া যায় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন