News71.com
 Bangladesh
 15 Aug 16, 05:49 PM
 466           
 0
 15 Aug 16, 05:49 PM

কয়রা ছাত্রলীগ নিয়ে অভিযোগের প্রতিবাদে সভাপতি-সম্পাদকের সাংবাদিক সম্মেলন

কয়রা ছাত্রলীগ নিয়ে অভিযোগের প্রতিবাদে সভাপতি-সম্পাদকের সাংবাদিক সম্মেলন

গত ৯ আগষ্ট ২০১৬ ইং তারিখ খুলনা প্রেস ক্লাবে কয়রা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন এবং সাংবাদিক ভাইদের নিকট পদত্যাগের নাটক উপস্থাপন করে বিভ্রান্ত করার প্রতিবাদে ও গত ১২ মার্চ কয়রা প্রেস ক্লাবে এবং গত ৫ এপ্রিল ২০১৬ ইং তারিখে খুলনা প্রেস ক্লাবে কয়রা উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি বাহারুল ইসলাম কর্তৃক সাংবাদিক ভাইদের নিকট কয়রা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি সম্পর্কে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনের প্রতিবাদে রবিবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে কয়রা উপজেলা ছাত্রলীগ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান। সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য সম্পূর্ণ উল্লেখ করা হলো :

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
মুজিবীয় সালাম ও শুভেচ্ছা গ্রহন করবেন। আগষ্ট মাস শোকের মাস। শোকের মাসের আজকের দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্ট ঘাতকের আঘাতে নিহত সকল শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের।
আপনারা সবাই জানেন, ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল। ১৯৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও ৯০’র স্বৈরাচারী আন্দোলন সহ এ দেশের বিভিন্ন সংকটময় মূহুর্তে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রয়োজনে রক্তের বিনিময়ে বাংলাদেশ ছাত্রলীগ দেশের কল্যাণে অগ্রণী ভ’মিকা পালন করে আসছে। ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ আজ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিনত হয়েছে।

প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা,
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা হতবাক ও বিস্মিত হয়েছি, যখন জানতে পেরেছি গত ৯ আগষ্ট ২০১৬ ইং তারিখ কয়রা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগের নাটক সাজিয়ে দুপুর ১২টায় কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে যে অসত্য, বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছে আমরা কয়রা উপজেলা ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য সাইফুল ইসলাম সাইফের বাড়ী কয়রা দক্ষিণ বেদকাশী ইউনিয়নে। গত ৯ মার্চ ২০১৬ ইং তারিখে খুলনা জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। সাইফুল ইসলাম সাইফকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে সে কয়রা দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কয়রা উপজেলা ছাত্রলীগের সংবর্ধনা প্রোগ্রাম কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত না করে ২৫ মে ২০১৬ ইং তারিখ নির্ধারণ করে এবং পোষ্টার ও দাওয়াত কার্ড তৈরী করে। যখন পোষ্টার ও দাওয়াত কার্ড আমাদের দৃষ্টিগোচর হয় তখন আমরা দেখতে পাই দাওয়াত কার্ডের নিচে ধন্যবাদান্তে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর এবং সীল কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করে দাওয়াত কার্ড তৈরী করা হয়েছে এবং পোষ্টারে উল্লেখ করা হয়েছে সভাপতিত্ব করবেন সাইফুল ইসলাম সাইফ এবং পরিচালনা করবেন রিয়াছাদ আলী খান যার নামে কোস্টগার্ড কর্তৃক জেলেদের নিকট জোরপূর্বক চাঁদাবাজির মামলা রয়েছে এবং পুলিশের চার্জশীটে চাঁদাবাজির ১নং আসামী। তার পছন্দনীয় লোকদের যাদের ইউনিয়ন ছাত্রলীগে কোন পদ নেই তাদের নামের পাশে পদ উল্লেখ করে পোষ্টাওে দেওয়া হয়েছে এবং দাওয়াত কার্ডগুলো প্রতিটা ব্যবসায়ীর নিকট তার লোক দিয়ে বিতরণ করে এবং অনুষ্ঠান বাবদ আমাদের নাম করে চাঁদা দাবি করে। বিষয়গুলো দৃষ্টিগোচর হওয়ার পরে আমরা খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি দক্ষিণ বেদকাশীর স্থানীয় চেয়ারম্যান, মেম্বর এবং ব্যবসায়ীদের কাছ থেকে এর সত্যতা পান এবং তার কিছু অপকর্ম জেলা ছাত্রলীগের সভাপতি জানতে পারেন। জেলা ছাত্রলীগের সভাপতি ২৪ ঘন্টা নোটিশে তাকে খুলনায় ডেকে আনেন এবং আমাদের নির্দেশ দেন সংবর্ধনা প্রোগ্রাম বন্ধ করতে এবং দাওয়াত কার্ড যাদের কাছে পৌঁছেছে তাদের কাছ থেকে দাওয়াত কার্ডগুলো ফিরিয়ে এনে এবং পোষ্টারগুলো আমাদেও দায়িত্বে খুলনায় নিয়ে আসতে বলেন। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দাওয়াত কার্ড ও পোষ্টারগুলো খুলনা জেলা ছাত্রলীগের সভাপতির নিকট পৌঁছে দিই। আমাদের সামনে সাইফুল ইসলাম সাইফকে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে পোষ্টার এবং দাওয়াত কার্ড তৈরী করা হয়েছে এর কৈফিয়ত তলব করেন। সে সঠিক উত্তর না দিয়ে ক্ষমা প্রার্থনা করে। জেলা ছাত্রলীগের সভাপতি আমাদেরকে সাংগঠনিক ভাবে তাকে কারণ দর্শানো নোটিশ দিতে বলেন এবং ২৫ মে ২০১৬ ইং তারিখের সংবর্ধনা প্রোগ্রাম বন্ধ করে দেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান, প্রশাসনের সহায়তায় ও সংসদ সদস্যের অনুমতিক্রমে এবং খুলনা জেলা ছাত্রলীগের অনুমতিক্রমে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে সংবর্ধনা প্রোগ্রাম ২রা জুন অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম সাইফের নামে আমাদের নিকট ঘাট দখল, খাল দখল, ট্রলার মাঝিদের কাছ থেকে মাসিক কমিশন আদায়, ব্যবসায়ীদের নিকট মাসিক চাঁদা আদায়, শুটকি মাছের আড়ৎ থেকে চাঁদা আদায়ের লিখিত অভিযোগসহ সংগঠন পরিপন্থী বিতর্কিত বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ আমাদের নিকট ও খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর জমা হয়। খুলনা জেলা ছাত্রলীগের নির্দেশে আমরা বিষয়গুলো তদন্ত করি। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরদের সাথে আলাপ করে এবং সাধারণ জনগণের সাথে আলাপ করে এর সত্যতা পাই। কারণ দর্শানো নোটিশের উত্তর সে দেয়নি। এরই ভিত্তিতে গত ৪ঠা আগষ্ট ২০১৬ ইং তারিখ কয়রা উপজেলা ছাত্রলীগের প্যাডে কয়রা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফকে চুড়ান্ত বহিষ্কারের জন্য খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করি। সে তার বহিষ্কার ঠেকানোর জন্য জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে ম্যানেজ করার চেষ্টা করে। যখন সে বুঝতে পারে জেলা ছাত্রলীগ তাকে বহিষ্কার করবে তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং আপনাদের বিভ্রান্ত করার জন্য কয়রা উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতাদের সহায়তায় পদ ত্যাগের নাটক উপস্থাপন করে। সাইফুল ইসলাম সাইফ আপনাদেও সামনে আমাদের তথা কয়রা উপজেলা ছাত্রলীগ সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রিয় কলম সৈনিকবৃন্দ,
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন মাসুমের স্বাক্ষর জাল করে সাবেক সভাপতি এস,এম বাহারুল ইসলাম অর্থেও বিনিময়ে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের অনুমতি ব্যাতিরেকে ৭টি ইউনিয়ন ও ২টি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। যা জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় রির্পোট হয়। কয়রা স্থানীয় আওয়ামী লীগ এদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নিকট অভিযোগ করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৭ জানুয়ারী ২০১৬ ইং তারিখে অর্থের বিনিময়ে কমিটি গঠন ও সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মেয়াদ উত্তীর্ণ ২০১০ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটির জন্য পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহবান করেন। জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে যাদের নামে মামলা আছে, অছাত্র, বিবাহিত এদের বাদ দিয়ে প্রকৃত ছাত্রত্ব দেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কয়রা উপজেলা ছাত্রলীগের পদে মেহেদী হাসান অর্থাৎ আমাকে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আল আমিন সহ ৬ সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গত ৯ মার্চ ২০১৬ ইং তারিখে ঘোষণা করেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাহারুল ইসলামের অনুসারী পুলিশের তালিকাভুক্ত বিভিন্ন মামলার আসামী ইখতিয়ার উদ্দিন হিরোকে বর্তমান কমিটির সভাপতি বানানোর জন্য খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মোটা অংকের অর্থের প্রস্তাব দেয়। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাহারুলের প্রস্তাব ফিরিয়ে দেয়। এর পর থেকে সে বিভিন্ন জায়গায় অর্থ লেনদেন করে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটিকে হেয় প্রতিপন্ন করার সর্বোচ্চ চেষ্টার অংশ হিসেবে গত ১২ মার্চ কয়রা উপজেলা ছাত্রলীগকে বিকৃতি করার জন্য কয়রা প্রেস ক্লাবে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য সাংবাদিক ভাইদেও কাছে উপস্থাপন করে। যখন কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয় তখন আমি এবং আমার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ঢাকায় অবস্থান করি। ৯ তারিখে কমিটি ঘোষণা এবং ১২ তারিখে সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করল আমরা নৌকা মার্কার বিপক্ষে প্রচারণা চালাচ্ছি এবং আমার একটি ভুয়া কাবিন নামা উপস্থাপন করে। ভুয়া কাবিন নামার খবর পেয়ে আমার পিতা আব্দুস সালাম গাজী কয়রা থানায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকারের নিকট লিখিত অভিযোগ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে এবং তদন্তে কাবিন নামার বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। কাবিন নামায় ৩টি (বর,কণে ও স্বাক্ষী) স্বাক্ষর-ই একই ব্যক্তির এবং কাবিন নামাটি রমজান মাসে শেষ জুম্মার নামাযের পরে কাজীকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে মারধর করে জোরপূর্বক ফাকা কাবিন নামার উপরে কাজীর স্বাক্ষর করিয়ে নেয় যা কাজী প্রত্যয়ন পত্রে উল্লেখ করেছে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে। আমরা গত ১৪ মার্চ কয়রার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করি, পাইকগাছা পৌঁছালে স্থানীয় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আমাদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান। যখন কয়রার উদ্দেশ্যে পাইকগাছা ত্যাগ করি তখন আমরা জানতে পারি বাহারুল বাহিনী ৬০-৭০ টি মটর সাইকেল নিয়ে তার নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে বাগালী ইউনিয়নে আমাদের গতিরোধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। বিষয়টি কয়রার প্রশাসন জানতে পেরে উপজেলা ম্যাজিস্ট্রেট নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে আমাদের কয়রা সদরে পৌঁছে দেয়। আমরা যখন কয়রা সদরে পৌঁছাই তখন কয়রার আপামর জনগণ ও ছাত্র সমাজ মূহুর মূহুর স্লোগানের মাধ্যমে আমাদের বরণ করে নেয়।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
হিটলারের প্রচার সম্পাদক গোয়েবলসের একটি বানী “মিথ্যাকে বাব বার প্রচার কর, এক সময় সেটা সত্য হিসেবে সবাই মেনে নিবে।” কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাহারুল গোয়েবলসের বানী অনুসরণ করছে। আমাদেরকে জামায়াত-বিএনপি মদদপুষ্ট বানানোর চেষ্টায় লিপ্ত। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই- আমি (মেহেদী হাসান) যদি জামায়াত-বিএনপির মদদপুষ্ট হয়ে থাকি তাহলে জেলা ছাত্রলীগের সম্মানিত সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান স্বাক্ষরিত ২৮ নভেম্বর ২০১১ তারিখে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন মাসুমের পূণাঙ্গ কমিটিতে আমাকে কেন গণ শিক্ষা বিষয়ক সম্পাদক করা হলো? আপনাদের কাছে আরও প্রশ্ন রাখতে চাই- আমাকে জড়িয়ে যে ভুয়া কাবিন নামা তৈরী করা হয়েছে তার তারিখ ২৭ মে ২০১১ইং। তাহলে আমি যদি বিবাহিত হয়ে থাকি তবে পূর্ণাঙ্গ কমিটিতে আমার নাম কেন রাখলো? প্রকৃত পক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতির কর্মকান্ড আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা হতবাক হবেন। সে কতটা দুর্ধর্ষ এবং ভয়ানক। সে ছাত্রলীগের সভাপতি থাকাকালীন অঢেল সম্পত্তির মালিক হয়েছে। কয়রা সদরে তিন তলা বিল্ডিং সহ তার মাইক্রো-ক্রেডিট সমিতিতে প্রায় ৭০ লক্ষ টাকা রোলিং হচ্ছে যা অডিটে ধরা পড়েছে এবং নামে-বেনামে তার নিকট কয়রার সাধারণ মানুষের প্রায় ৫-৬’শ ব্লাঙ্ক স্ট্যাম্প তার কাছে জমা আছে। কয়রার বাহারুলের কমিটি বিলুপ্ত করার পর কয়রার বিভিন্ন মসজিদে সাধারণ মানুষ আনন্দে দোয়া মাহফিল করে। কয়রায় এই বাহারুল বাহিনী দ্বারা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মতি কমান্ডার সহ ইএনও অফিস থেকে সার্ভেয়ারের উপর হামলা সহ পুলিশের উপর হামলা, মাঝরাতে যাত্রা প্যান্ডেলে হামলা, ঘের দখল, চাঁদাবাজি সহ অসংখ্য মামলা রয়েছে এবং কয়রার তার নিজস্ব লোক দিয়ে কয়রায় নতুন প্রেস ক্লাব গঠন করে। নিজের মত করে সংবাদ পরিবেশন করে। তৎকালীন সময়ে কয়রার কোন সাংবাদিক এই বাহারুল বাহিনীর নামে সত্য তথ্য প্রকাশ করলে শারীরিক ও পারিবারিকভাবে নির্যাতন করা হত। আপনাদের কলম সত্য প্রকাশের হাতিয়ার, আপনারা গোপনে খোঁজ নিলে এর থেকেও আরও লোমহর্ষক তথ্য পাবেন।

প্রিয় সাংবাদিক বন্ধুরা,
গত ৫ এপ্রিল ২০১৬ ইং তারিখে সাংবাদিক সম্মেলনে কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাহারুল ইসলাম উপস্থাপন করেন, আমরা ইউপি নৌকা মার্কার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীও পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছি। প্রকৃত সত্য হলো, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করেছি। পথ সভায় উপস্থিত থেকেছি তার প্রমাণ ছবি সহ আপনাদের কাছে পেশ করছি। নির্বাচনে বাহারুল ইসলাম পরাজিত হওয়ার পরে ২৩ তারিখ প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে দলীয় কার্যালয়ের সামনে ও ভিতরে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে বাহারুল ইসলাম এবং তার বাহিনী দলীয় কার্যালয় ভাংচুর করে এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর হামলা করে। এ কারণে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের এবং সংসদ সদস্যের অনুমতিক্রমে গত ৩১ মার্চ কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করলে মামলা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন দায়িত্ব পায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের তদন্তে বাহারুল ইসলাম এবং তার বাহিনী প্রকৃত অপরাধী চিহিৃত হয়। এবং তাদের তদন্ত রিপোর্ট দ্রুত বিচার আইন আদালত খুলনায় দাখিল করেছে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
সত্য কোন দিন চাপা থাকে না। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে বাহারুল এবং তার সহযোগীরা ছাত্রলীগের নেতৃবৃন্দকে জড়িয়ে কোর্টে একের পর এক মিথ্যা মামলা করেছে। কয়রায় আইনজীবি সমিতির সভাপতি বাহারুল বাহিনীর সন্ত্রাসী ইখতিয়ার উদ্দিন হিরোর আপন ফুফা। সে আমার নামে নির্বাচনে পরাজিত হয়ে কোর্টে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছে। বাহারুলের নির্দেশে আমাদের নামে মিথ্যা মামলা করেছে। আজকে অবাক লাগে যেখানে সমাজের সত্য প্রকাশ করার জন্য সাংবাদিক ভাইদের কলম সোচ্চার সেখানে কয়রায় সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করে সাংবাদিক হারুর অর রশীদ তার লেখনীতে সন্ত্রাসী হিরোকে যার নামে পুলিশকে কুপিয়ে জখম সহ অগণিত চাঁদাবাজি ও অপহরণ মামলা রয়েছে তাকে বানানো হচ্ছে ছাত্রলীগের নেতা এবং আমাকে ও কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটিকে জামায়াত-বিএনপির মদদপুষ্ট চাঁদাবাজি সন্ত্রাসী কমিটি বানানো হচ্ছে। আমরা এই হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানাই। এক সময় কয়রার কোন সংবাদ আপনারা পাইতেন না, আর আমরা দায়িত্বে আসার পরে প্রতিদিনের খবর আপনারা প্রতিদিন পাচ্ছেন হয় সত্য অথবা মিথ্যা। আপনাদের কাছে অনুরোধ কয়রা থেকে যে সকল প্রতিনিধি সংবাদ পরিবেশন করে আপনারা প্রতিটা সংবাদ যাচাই করে সত্য সংবাদ পরিবেশন করবেন এটা আপনাদের কাছে অনুরোধ।

প্রিয় কলম সৈনিক ভাইয়েরা,
বাহারুল এবং তার বাহিনী নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে কয়রা উপজেলা আওয়ামী লীগ, কপোতাক্ষ কলেজ ছাত্রলীগ, নবগঠিত ছাত্রলীগ কয়রা ও বিভিন্ন ইউনিয়নের নাম ব্যবহার করে ছাত্রলীগের নামে ফেক আইডি খুলে অপ-প্রচারে লিপ্ত হয়েছে। আপনাদের অবগতি করতে চাই ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি নিয়েছি। বর্তমানে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শমসের আলী একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার। বাহারুল বা তার সহযোগীরা পূর্বের মত এখন ইচ্ছা করলেই মানুষকে হয়রানির জন্য মিথ্যা মামলা করতে পারবে না কারণ তিনি প্রতিটা অভিযোগ তদন্ত করেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করছে এদের কর্মকান্ডগুলো আপনারা আপনাদের সত্য লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলুন। অন্যায়কারী, জুলুমবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে কয়রার সাধারণ মানুষকে রক্ষা করুন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের সকল অপ-প্রচার রুখে দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রিয় সাংবাদিক বন্ধুরা,
সর্বপরি এতক্ষণ ধৈর্য্য ধারণ করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু

শুভেচ্ছান্তে:

মেহেদী হাসান

সভাপতি, কয়রা উপজেলা ছাত্রলীগ।

এবং

মোঃ আল আমিন

সাধারণ সম্পাদক, কয়রা উপজেলা ছাত্রলীগ। 

 

খবর বিজ্ঞপ্তি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন