News71.com
 Bangladesh
 09 Aug 16, 01:54 PM
 400           
 0
 09 Aug 16, 01:54 PM

ধামরাই উপজেলার রূপনগর গ্রাম বন্যার পানিতে প্লাবিত.....

ধামরাই উপজেলার রূপনগর গ্রাম বন্যার পানিতে প্লাবিত.....

 

নিউজ ডেস্ক:  বন্যার পানিতে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ওই গ্রামের অন্তত দুইশ পরিবার। নষ্ট হয়ে যাচ্ছে বাড়িঘর ও ফসলি বিভিন্ন সবজির ক্ষেত। বসতঘর নষ্ট হওয়ায় পানি নামার পরও এসব পরিবার কোথায় থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বানের পানিতে ওই গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে বানভাসিদের সাথে কেউ যোগাযোগ করেননি। পরিবারগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

সরেজমিনে রুপনগর এলাকা পরিদর্শন করে দেখা গেছে বংশী নদীর পাশে অবস্থিত রুপনগর গ্রামটি । বংশী নদী থেকে আসা পানি প্রবেশ করছে ওই গ্রামটিতে। গ্রামটির বাড়ি ঘর প্রায় ৫/৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে দুই শতাধিক ঘর-বাড়ি পুকুর ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। মানবেতর জীবন যাপন করছেন তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে কেউ এ্যাণ দেননি। ঘরের ভিতরে পানি থাকায় উচু করে টং নির্মাণ করে থাকছেন বান ভাসিরা। স্কুল কলেজে যেতে পারছে না শিক্ষার্থীরা । নৌকা দিয়ে চলাচল করছে তারা। রুপনগর গ্রামের কয়েক জন বানভাসি নারী ক্ষোভ প্রকাশ করে বলেন কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসছে না। কেবল নির্বাচন আসলেই সবাই আসেন।  এখন জনপ্রতিনিদের কোন খবর নেই।

এ বিষয়ে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার বলেন, নির্দিষ্ট করে বন্যায় কতটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এ মুহূর্তে আমার জানা নেই। আমি অনেক কষ্টে আছি আর বানভাসিদের কি দিয়ে সাহায্য করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন