News71.com
 Sports
 11 Feb 22, 12:18 PM
 290           
 0
 11 Feb 22, 12:18 PM

ফুটবল॥ শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে সেমিতে য়্যুভেন্তাস

ফুটবল॥ শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে সেমিতে য়্যুভেন্তাস

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে সাসৌলোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে য়্যুভেন্তাস। য়্যুভেন্তাসের জয়ে একটি গোল করেছেন দিবালা আর আরেকটি গোল আত্মঘাতী হয়েছে। সিরি আ'য় চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না য়্যুভেন্তাসের। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ৮। টেবিলের ৪ নম্বরে থাকলেও জায়গাটা নড়বড়ে। যে কোনো সময় নেমে যেতে পারে ৫ নম্বরে। তাই সিরি আ'র শিরোপার চেয়ে আপাতত তাদের কাছে গুরুত্ব পাচ্ছে ইতালিয়ান কাপ। এবার সেই ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে য়্যুভেন্তাস সাসৌলোকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পা দিয়েছে। ম্যাচে শুরু হতেই ৩ মিনিটে দলকে এগিয়ে দেন য়্যুভেন্তাসের আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালা। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সাসৌলো। ২৪ মিনিটে হামিদ ট্রাওরে দলে সমতা আনেন। প্রথমার্ধ ১-১ এ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে য়্যুভেন্তাস। বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না অ্যালেগ্রির দল। যখন ভাবা হচ্ছিল ম্যাচটি গড়াতে চলেছে অতিরিক্ত সময়, তখনই আত্মঘাতী গোল করে ডিফেন্ডার রুয়ান। যার ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা। এদিকে আরেক কোয়ার্টার ফাইনালে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে ফিওরেন্টিনা। ফিওরেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার ক্রিস্তফ পিওন্তেক। আর শেষ মুহূর্তে দলকে জয় সূচক গোলটি করেন দলের সার্বিয়ান সেন্টারব্যাক নিকোলা মিলেঙ্কোভিচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন