News71.com
 Sports
 13 Mar 21, 10:33 PM
 456           
 0
 13 Mar 21, 10:33 PM

ক্রিকেটে তিন ফরম্যাটে ১৪ বার 'ডাক'।। বিরাট কোহলির রেকর্ড

ক্রিকেটে তিন ফরম্যাটে ১৪ বার 'ডাক'।। বিরাট কোহলির রেকর্ড

 

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে 'ডাক' শব্দটি গেলেও বিরাট কোহলির নামের পাশে 'ডাক' মারার রেকর্ড কোনোমতেই মানানসই নয়। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান বর্তমানে রানখরায় ভোগছেন। গতকাল শুক্রবার আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কোহলি 'ডাক' মারেন। এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজেও তিনি ২টি 'ডাক' মেরেছিলেন। এই বিব্রতকর ঘটনা ঘটিয়ে তিনি আরও বিব্রতকর একটি রেকর্ডে নাম লিখিয়েছেন।

 

সবমিলিয়ে চলতি ইংল্যান্ড সিরিজেই তিন-তিনবার ডাক মেরেছেন ভারতীয় ব্যাটিং মহাতারকা। গতকাল ভারতের ইনিংসের তৃতীয় ওভারে আদিল রশিদকে হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। পাওয়ার প্লেতে মিড অফের ওপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন। তবে তা জমা পরে ফিল্ডারের হাতে। আর এই লজ্জার পরিসংখ্যানেই তিনি এবার ছুয়ে ফেললেন পূর্বসূরি দলনেতা সৌরভ গাঙ্গুলীকে। তিন ফরম্যাটের ক্রিকেটে সবমিলিয়ে ১৪ বার 'ডাক' মেরেছেন কোহলি। সৌরভ নিজের ঝলমলে ক্যাপ্টেনশিপ ক্যারিয়ারে ১৩ বার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন