
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লিগে রামোসের পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেলো রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেলো লস ব্লাঙ্কোস। এ জয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট হলো জিদান শিষ্যদের। অন্যদিকে, টানা ২ জয়ের পর হারলো রিয়াল বেতিস।রিয়াল বেতিস। এই একটা নামের পাশে এসেই যেন বারবার হুমরি খেয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দিন দিন মাদ্রিদিস্তাদের কঠিন এক প্রতিপক্ষে রূপ নিচ্ছে বেতিস। নতুন মৌসুমে তাদের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যানেও অনেকটা পিছিয়ে মাদ্রিদ শিবির। কারণ শেষ ৩ দেখায় যে কোন জয় নেই। তাই এ ম্যাচে অনেকটাই সাবধানী জিদান বাহিনী।শুরু থেকেই গোলের জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে পারতো ম্যাচের ৩ মিনিটে। কিন্তু ফরাসি তারকা করিম বেনজেমার শট অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৭ মিনিটে দুর্দান্ত এক সুযোগ পায় বেতিস। কিন্তু সে যাত্রায় আর গোলের মুখ দেখেনি তারা। ম্যাচের ১৪ মিনিটে গিয়ে লিড পায় রিয়াল মাদ্রিদ। বেনজেমার অ্যাসিস্টে লস ব্লাঙ্কোদের হয়ে লিড আনেন ভালভার্দে। এরপর নড়েচড়ে ওঠে বেতিসও। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তারাও। পরে ৩৫ মিনিটে গিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। ক্যানালেসের বাড়ানো বল রিয়াল মাদ্রিদের জালে পাঠান ম্যান্ডি। সমতায় ফিরতে না ফিরতেই আরো একটি গোল করে বেতিস। ২ মিনিট পরেই উইলিয়াম কারভালহো এগিয়ে নেন স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মাদ্রিদিস্তা শিবির। তবে, লস ব্লাঙ্কোদের থেকে কোন গোল না আসলেও, বেতিস ফুটবলার এমারসনের আত্মঘাতি গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।