News71.com
 Sports
 24 Sep 20, 10:19 AM
 536           
 0
 24 Sep 20, 10:19 AM

ফুটবল॥ করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে ব্রাজিল

ফুটবল॥ করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্কঃ করোনার মাঝেই ব্রাজিলের ঘরোয়া ফুটবলে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এতে করে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৩০ ভাগ দর্শক মাঠে থাকতে পারবে এখন থেকে। সবুজ মাঠের প্রাণ খেলা। আর মাঠের খেলার পরিপূর্ণতা এনে দেয় দর্শক। করোনা শেষে খেলা মাঠে ফিরেছে। কিন্তু ফেরেনি মাঠের সেই প্রাণ। করোনা ঘিরে রেখেছে অদৃশ্য প্রাচীর। তাই দর্শকদের মাঠে আসা মানা। তবে, এবার নিয়ম কিছুটা শিথিল হয়ে এল বলে।লাতিন ফুটবল শৈলীর ধারক ব্রাজিল। এবার দেশটির ঘরোয়া ফুটবলে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে সেটা স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৩০ ভাগের বেশি না। স্বাস্থ্যবিধি মেনে যারাই আসবেন, তারাই দেখতে পারবেন খেলা। তবে, তিনি যে সুস্থ্য সেজন্য দেখাতে হবে হেলথ সার্টিফিকেট। তবেই মিলবে ম্যাচের টিকিট।এদিকে, উয়েফা সুপার কাপের ফাইনাল দিয়ে ইউরোপে দর্শক ফিরছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগ এই দুই লিগের চ্যাম্পিয়নকে নিয়ে প্রতি বছর আয়োজন করা হয় উয়েফা সুপার লিগ। বৃহস্পতিবার হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ২০ হাজার দর্শকের প্রবেশের দেয়া হয়েছে। পুসকাস অ্যারেনায় সেক্ষেত্রে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। তবে সমালোচকরা এই ম্যাচে দর্শক থাকাটাতে ঝুঁকিপূর্ণই বলছেন। কারণ হাঙ্গেরীতে এখনো প্রতিদিন করোণায় আক্রান্ত হন ছয় শোর'ও বেশি মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন