News71.com
 Sports
 24 Sep 20, 09:38 AM
 538           
 0
 24 Sep 20, 09:38 AM

ফুটবল॥ রাকিতিচ-ভিদালের পর এবার সেমেদোকেও বেচে দিল বার্সা

ফুটবল॥ রাকিতিচ-ভিদালের পর এবার সেমেদোকেও বেচে দিল বার্সা

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার পুরো খোলনলচে বদলে যেতে শুরু করেছে। ব্যর্থ এক মৌসুম শেষে সাবেক কোচ কিকে সেতিয়েনকে দিয়ে শুরু, একে একে দলের ‘বুড়ো’ খেলোয়াড়দের বিদায় করতে শুরু করেছে কাতালান জায়ান্টরা। এরইমধ্যে ইভান রাকিতিচ ও আর্তুরো ভিদাল বিদায় নিয়েছেন। তালিকায় সর্বশেষ সংযোজন এবার নেলসন সেমেদো। ক্যাম্প ন্যুয়ে ৩ বছর কাটিয়ে বিদায় নিয়েছেন সেমেদো। পর্তুগিজ রাইট- ব্যাককে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এর মধ্যে ৩০ মিলিয়ন নগদ আর বাকি ১০ মিলিয়ন পরবর্তীতে পরিশোধযোগ্য।কিন্তু উলভসের সঙ্গে এই সওদায় বার্সার তেমন একটা লাভ হলো না। কারণ ২০১৭ সালে ৩০ মিলিয়ন ইউরোয় পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সেমেদোকে কিনেছিল বার্সা। সেই সঙ্গে বাড়তি যোগ হয়েছিল আরও ৫ মিলিয়ন ইউরো। বার্সার জার্সিতে ১২৪ ম্যাচে মাঠে নামলেও কখনোই দলে অপরিহার্য ছিলেন না সেমেদো। কাতালান জায়ান্টদের জার্সিতে ২ গোল করা এই ডিফেন্ডার অবশ্য ২টি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি সুপারকোপা দে এস্পানা জেতার স্বাদ পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন