News71.com
 Sports
 23 Sep 20, 01:53 PM
 535           
 0
 23 Sep 20, 01:53 PM

আইপিএল॥হাড্ডাহাড্ডি লড়াইয়েও জিততে পারলো না চেন্নাই

আইপিএল॥হাড্ডাহাড্ডি লড়াইয়েও জিততে পারলো না চেন্নাই

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের তিক্ততা পেলো চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের কাছে ১৬ রানে হেরেছে এমএস ধোনির দল। শারজায় টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই। দলীয় ১১ রানে ওপেনার জাসওয়ালকে ফিরিয়ে ভালো শুরুর আভাস দেয় কিংরা। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক স্টিভেন স্মিথ ও সানজু স্যামসনের ১২১ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় রয়্যালস। ৩২ বলে ৭৪ রানের কার্যকরী ইনিংস খেলেন স্যামসন। আর স্মিথের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৯ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পরলেও রানের চাকা সচল ছিল রাজস্থানের। শেষদিকে, পেসার জোফরা আর্চার ৮ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে চেন্নাইকে ২১৭ রানের টার্গেট দেয় স্মিথ বাহিনী। জবাবে, বড় স্কোর তাড়া করতে নেমে দুই ওপেনার বিজয় ও ওয়াটসন শুরুটা ভালোই করেন। এই দু'জনের বিদায়ের পর শুরু হয় ফাফ ডু প্লেসি'র তাণ্ডব। ৩৭ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। তবে অন্য প্রান্তে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অন্যরা। শেষদিকে অধিনায়ক ধোনি অপরাজিত থাকেন ১৭ বলে ২৯ রান নিয়ে। তাতেও হার এড়াতে পারেনি চেন্নাই। ২০০ রানেই থামে চেন্নাই সুপার কিংসের ইনিংস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন