News71.com
 Sports
 21 Sep 20, 12:45 PM
 520           
 0
 21 Sep 20, 12:45 PM

ফুটবল ॥ রোনালদোর গোলে জয় দিয়ে শুরু য়্যুভেন্তাসের

ফুটবল ॥ রোনালদোর গোলে জয় দিয়ে শুরু য়্যুভেন্তাসের

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান সিরিআ’য় জয় দিয়ে মৌসুম শুরু করল রোনালদোর য়্যুভেন্তাস। নিজেদের মাঠে প্রতিপক্ষ সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক অ্যাসিস্টের পাশাপাশি একটা গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ আসরের শিরোপাটা শোকেজে তোলা। নামের পাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সীলমোহর। তাই একটা বাড়তি চাপ তো থাকবারই কথা ছিল! তবে রেফারির বাঁশি বাজার সঙ্গেই কর্পূরের মতো উবে গেল সে ধারণা। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই অতিথিদের ওপর চড়াও তুরিনের বুড়িরা। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে দানিলোর শটটা অল্পের জন্য হয়েছে লক্ষ্যচ্যুত। ১১ মিনিটে এসেছিল আরেকটা সুযোগ। তবে গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি দলের সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্ষতিটা পুষিয়ে দিতে সময় নেননি সিআর সেভেন। ১৩ মিনিটে বুদ্ধিদীপ্ত এক ব্যাকহিল করেন পর্তুগিজ সুপারস্টার। আর বলটাকে জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি অভিষিক্ত ডেনিয়াল কুলসেভস্কি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন