
স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুমে ইউরোপের প্রথম লিগ হিসেবে মাঠে ফিরছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই এবং লেনস। করোনার থাবায় অনেকটা বিপাকে পার্সিয়ানরা। সাতজন তারকা ফুটবলার হয়েছেন করোনা পজিটিভ। করোনার নিয়ম ভঙ্গ করায় মাঠে থাকতে পারবেন না কিলিয়ান এমবাপ্পে।দু'দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায়।করোনাভাইরাস থামিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধ করে আবারো স্বাভাবিক হচ্ছে বিশ্ব। আগেই ফুটবল ফিরেছে মাঠে। করোনার ভয়াবহতার মাঝে শেষ হয়েছে গেলো মৌসুম।নতুন মৌসুমে মাঠে নামতে মুখিয়ে ক্লাবগুলো। সবার আগে লিগ শুরু করতে যাচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই আর লেনসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে লিগ ওয়ান।করোনার ভয়াবহতা এখনো শেষ হয়নি। লিগ শুরুর আগে ফুটবলারদের করোনা টেস্ট করিয়ে বিপাকে পিএসজি। ৭ ফুটবলারের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে রয়েছে দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, নেইমার, কাইলর নাভাস ও লিওনার্দো প্যারেডস। যদিও বিষয়গুলো আনুষ্ঠানিক ভাবে জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম বলছে সাত ফুটবলারকে প্রথম ম্যাচে পাবেন না থমাচ টাচেল।