News71.com
 Sports
 02 Sep 20, 03:00 PM
 544           
 0
 02 Sep 20, 03:00 PM

ক্রিকেট॥ নাটকীয় জয়ে সিরিজ বাঁচাল পাকিস্তান

ক্রিকেট॥ নাটকীয় জয়ে সিরিজ বাঁচাল পাকিস্তান

 

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৬ রান। কিন্তু হারিস রউফের ইয়র্কার বাউন্ডারি ছাড়া করতে পারেননি স্ট্রাইকে থাকা টম কারেন।  উত্তেজনায় ঠাঁসা ম্যাচটিতে ৫ রানে জিতে সিরিজ বাঁচিয়েছে পাকিস্তান। দু’দলের তিন টি-টোয়েন্টি সিরিজটি শেষ হলো ১-১ ব্যবধানে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল ইংলিশরা।  মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচে মোহাম্মদ হাফিজের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে বাবর আজমের দল। জবাবে মঈন আলীর দানবীয় ইনিংস সত্ত্বেও ৮ উইকেটে ১৮৫ রান করে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।  টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ফখর জামানকে (১) হারায় পাকিস্তান। পরে দলীয় ৩২ রানে বিদায় নেন বাবর (২১)। এরপরই শতরানের জুটি গড়েন ১৯ বছর বয়সী হায়দার আলী এবং ৩৯ বছরের হাফিজ। দুজনই খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রান করে ক্রিস জর্ডানের বলে বোল্ড হন হায়দার। তার আগে অবশ্য দারুণ এক কীর্তিই গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই প্রথম পাকিস্তানি হিসেবে করেছেন ২৮ বলে ফিফটি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন