News71.com
 International
 29 Nov 17, 11:31 AM
 171           
 0
 29 Nov 17, 11:31 AM

মোদির বিধানসভা কেন্দ্রে এবার বাজিমাত করতে রাহুল গান্ধীর ভরসা শ্বেতা ব্রহ্মাত।।  

মোদির বিধানসভা কেন্দ্রে এবার বাজিমাত করতে রাহুল গান্ধীর ভরসা শ্বেতা ব্রহ্মাত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গুজরাটের বিধানসভা কেন্দ্রটি একরকম বিজেপির জন্যই যেন নির্ধারিত। ১৯৯০ সাল থেকে এই কেন্দ্রে কখনও হারের মুখ দেখতে হয়নি বিজেপিকে। এই কেন্দ্র থেকেই পরপর তিনবার জিতেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর তার ছেড়ে আসা এই আসনের উপনির্বাচনে অনাসায়ে জয় পেয়েছে বিজেপি। আর সেই কেন্দ্রেই এবার বাজিমাত করতে মরিয়া কংগ্রেস। আর সেই বাজিমাত করতে সেখানে রাহুল গান্ধী ভরসা রাখছেন সম্পূর্ণ এক নবাগতার উপর। বিদেশ থেকে পড়াশোনা করে আসা শ্বেতা ব্রহ্মাত নামে এই যুবতীই ‘জায়েন্ট কিলার’ হবেন বলেই আশা করছে কংগ্রেসে।

গুজরাতের মণিনগর কেন্দ্রে কংগ্রেস শেষবার জিতেছিল ১৯৮৫ সালে। দীর্ঘ ২২ বছর পর সেই মিথই এবার ভাঙতে রাহুল ভরসা করছেন এই নবাগতার ওপর। কংগ্রেস শিবির মনে করছে,শ্বেতার প্রোফাইলই নির্বাচনী যুদ্ধে তাকে অনেকটাই এগিয়ে দেবে। কারণ,৩৪ বছর এই যুবতী লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে বিবিএ পাশ করেছেন। এছাড়া আইএমএম-বেঙ্গালুরু থেকে তিনি রাজনৈতিক নেতৃত্ব নিয়ে পড়াশোনা করেছেন। আর এর জন্য তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন।

শ্বেতা জানান,চাকরি না পড়াশোনা। এক সময় যেকোনও একটাকে বেছে নিতে হত। আমি পড়াশোনাকে বেছেছিলাম। আমরা সেখানে ২৬ জন মহিলা ছিলাম। আর গুজরাত থেকে আমি একা। শ্বেতার বাবাও কংগ্রেসে ছিলেন। ২০০০ সালে আমেদাবাদ পুরনির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। যদিও শ্বেতার দাবি,বেঙ্গালুরুতে পড়ার সময়ই তিনি কংগ্রেস নেতৃত্বের সংস্পর্শে আসেন। তারপরই কংগ্রেস সম্পর্কে তার আগ্রহ বাড়ে। কংগ্রেস পরিবারের সন্তান হলেও তাকে মণিনগরের মতো একটা হাইপ্রোফাইল কেন্দ্রে প্রার্থী করা নিয়ে অসন্তোষ ছিল গুজরাত কংগ্রেসের অন্দরমহলে। তা সত্ত্বেও তাঁকে প্রার্থী করা হয়। গত রবিবার তাঁর নাম ঘোষণা করা হয়। আর লড়াইয়ের ময়দানে নেমে তাই সেই অসন্তোষের বাতাবরণ সরিয়ে দিতে চাইছেন শ্বেতা। বিদেশে পড়াশোনা করে আসা এই যুবতী নিজস্ব ঢঙেই প্রচার শুরু করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন