News71.com
 International
 01 May 26, 12:36 PM
 11           
 0
 01 May 26, 12:36 PM

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্র॥ ১ ডলার আয়ে খরচ ১.৩৩  

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্র॥ ১ ডলার আয়ে খরচ ১.৩৩   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০০ শতাংশের বেশি ছাড়িয়ে গেছে। একসময় যেটা কল্পনাতীত ছিল, সেই সীমা অতিক্রম করে দেশটি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের রেকর্ড ভাঙার পথে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ৩১ মার্চ পর্যন্ত দেশটির জনগণের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৬৫ ট্রিলিয়ন ডলার। একই সময়ে আগের এক বছরে জিডিপি ছিল ৩১ দশমিক ২১৬ ট্রিলিয়ন ডলার। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এতে ঋণ-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ১০০ দশমিক ২ শতাংশে।

এর আগে ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া গত অর্থবছরে এই হার ছিল ৯৯ দশমিক ৫ শতাংশ। ভবিষ্যতেও এই অনুপাত বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। কারণ ফেডারেল সরকার প্রায় জিডিপির ৬ শতাংশ সমপরিমাণ বিশাল বার্ষিক বাজেট ঘাটতি চালিয়ে যাচ্ছে, যা ঋণ বাড়াচ্ছে। সরকার যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করছে, তার প্রতি ১ ডলার আয় করতে ব্যয় করছে ১ দশমিক ৩৩ ডলার। চলতি বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। এর পরিমান আরও বাড়তে পারে আর চূড়ান্ত হিসাব নির্ভর করবে ইরান যুদ্ধের ব্যয়, শুল্ক ফেরত এবং অর্থনীতির শক্তিমত্তার ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন