
নিউজ ডেস্কঃ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখার এখনো আশা ছাড়েনি মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল নাগরিকদের অংশগ্রহণের সুযোগ, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাও দেখতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এলিস ওয়েলস এক লিখিত বক্তব্যে কংগ্রেসনাল কমিটিকে এসব কথা জানিয়েছেন ।
তিনি বলেন, ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বাংলাদেশের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র। এলিস বলেন, বাংলাদেশ এমন হুমকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আমরা সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীদের মানবাধিকার রক্ষা ও উগ্রবাদ দমনে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনেক মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত। এ জন্য সন্ত্রাস মোকাবেলায় যৌথ উদ্যোগ সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ।
যুক্তরাষ্ট্র দাবি করেন, বাংলাদেশ অন্তত ৪০টির মত সন্ত্রাসী হামলার দায়ভার স্বীকার করেছে আইএস ও আল-কায়েদা। ‘জুলাইয়ে হলি আর্টিজানে হামলার পর আইএসের উত্থানে আমরা মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে ও সন্ত্রাস মোকাবেলায় যৌথ অভিযান চালাবো। ’ বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী। বাংলাদেশে কর্মীদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করেন তিনি ।
বাংলাদেশ কারখানার ভবন ও আগুন নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি করেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে এই খাতে বাংলাদেশে তাদের উন্নতি বজায় রাখবে এবং শ্রম আইনকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে। অ্যালিস ওয়েলস বলেন, বিগত দুই দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বাংলাদেশ তাদের উন্নতি অব্যাহত রেখেছে। অনেক নারী এখন কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে। ফলে দেশের উন্নতি ত্বরান্বিত হচ্ছে ।
দারিদ্র বিমোচনে ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে রোল মডেল মনে করে বলেও জানান এলিস ওয়েলস। বিগত ৫ বছরে শিশুমৃত্যুর হারও অনেক কমে গেছে। বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়ে যাবে বলে মনে করেন এলিস। তিনি বলেন, অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশ খুবই ভালো করছে এবং এটা নিয়ে সরকার গর্ব করতেই পারে। এ জন্য বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে জোর দিচ্ছে যা মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের লক্ষ্যকে পূরণ করবে ।
সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ ১৩ কোটি ৮৫ লাখ ডলার বিদেশ সহায়তা চেয়েছে। এতে করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আরো শক্তিশালী হবে। এফওয়াই ২০১৮ তে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসার পরিধি বাড়বে, সিভিল সোসাইটিতে সমর্থন জোরদার হবে, কৃষিকাজে আর্থিক সহায়তারতে পারবে যুক্তরাষ্ট্র। ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র তরুণদের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও শিশু স্বাস্থ্যে তাদের সহায়তা জোরদার করবে ।