News71.com
 International
 06 Sep 17, 02:16 AM
 204           
 0
 06 Sep 17, 02:16 AM

দু'দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমারে, আজ বসছে মোদী-সুচি'র বৈঠক

দু'দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমারে, আজ বসছে মোদী-সুচি'র বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের মধ্যেই দেশটিতে ২ দিনের সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি গতকাল মঙ্গলবার বিকেলে দেশটির রাজধানী নেপিদোতে পৌঁছান। এরপর দেশটির প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত এখনো জানা যায়নি। সফরের দ্বিতীয় দিনে মোদির স্টেট কাউন্সিলর, নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মোদির মিয়ানমারের সফরকে ঘিরে রোহিঙ্গা শরণার্থীরা আশার আলো দেখছেন ।

মিয়ানমারের ভারতীয় কমিউনিটির কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় মিয়ানমারকে কাছের বন্ধু এবং গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন মোদি। মোদির সফরের দ্বিতীয় দিনে ইয়াঙ্গুনে থুওয়ান্না ইনডোর স্টেডিয়ামে ভারতীয় কমিউনিটির এক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের পাশাপাশি শত শত হিন্দুদের ওপরও নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে ইতিমধ্যেই প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন । রোহিঙ্গাদের এই সংকটের সময় মিয়ানমারের অং সান সু চির সঙ্গে আলোচনা করতে দেশটিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি । তাহলে সত্যি কি রোহিঙ্গা সমস্যার কোন সমাধান সুত্র আসবে মোদীর এই আকস্মিক মায়ানমার সফর থেকে । সকলেই তাকিয়ে আছেন মোদী ও সুচি'র আজকের এই নিতি নির্ধারনী বৈঠকের দিকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন