News71.com
 International
 04 Sep 17, 09:36 AM
 217           
 0
 04 Sep 17, 09:36 AM

মশা মেরে টুইট করায় ব্যবহারকারীকে বড় শাস্তি দিল টুইটার।।

মশা মেরে টুইট করায় ব্যবহারকারীকে বড় শাস্তি দিল টুইটার।।


আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুক বেশ কয়েক মাস আগেই ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়মাবলী অনুযায়ী,আপত্তিকর কোনও পোস্ট থাকলে সেই ব্যবহারকারীকে প্রয়োজনে ব্যান করে দিতে পারে ফেসবুক,এমনটাই সারমর্ম সেই নিষেধবাণীর। এবার একই রকম পদক্ষেপ নিয়েছে টুইটার। এই সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে কোনও ধরনের 'হ্যারাসমেন্ট'না হয়,তার জন্যই কিছু শর্তাবলী তৈরি করেছে টুইটার। কিন্তু এই ধরনের 'টুলস'যে সব সময় নিরপেক্ষ বিচার করতে সমর্থ হয়,তা নয়। এমনই এক ঘটনা সম্প্রতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

জাপানের এক টুইটার ইউজার একদিন বাড়িতেই গা এলিয়ে টেলিভিশন দেখছিলেন। এমন সময় এক মশা এসে তাকে বার বার আক্রমণ করে। শেষে বিরক্ত হয়ে তিনি মশাটিকে সজোরে এক চড় কষান। এবং তাতেই কুপোকাৎ হয় মশা। এই পর্যন্ত সব ঠিক ছিল। বিপত্তি ঘটল যখন লোকটি পুরো ঘটনার বিবৃতি দিয়ে একটি টুইট করে। সঙ্গে ছিল একটি মৃত মশার ছবিও। @nemuismywife নামে ওই ইউজারকে তৎক্ষণাৎ ব্যান করে টুইটার। ওই টুইট খুব একটা নেক নজরে দেখেনি টুইটার। কারণ সম্ভবত টুইটের ভাষা,যেখানে 'হত্যা'ডেড'শব্দগুলো ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে যান ওই ব্যবহারকারী ও একটি নতুন অ্যাকাউন্ট খুলেন। সেখানেই তিনি অভিযোগ জানান,টুইটার সম্পর্কে। এবং সেই টুইটের 'লাইক'সংখ্যা ছাড়িয়েছে ২৯,০০০। পোস্টটি রিটুইট হয়েছে ৩৩,০০০ বার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন