News71.com
 International
 04 Sep 17, 01:54 AM
 279           
 0
 04 Sep 17, 01:54 AM

ঘটা করে এক মামার সাথে একই আসরে দুই ভাগ্নির বিয়ের আয়োজন, বাধ সাধল সরকার.....

ঘটা করে এক মামার সাথে একই আসরে দুই ভাগ্নির বিয়ের আয়োজন, বাধ সাধল সরকার.....

নিউজ ডেস্ক : লোকজনকে দাওয়াত করে একটি বিয়ের অনুষ্ঠানেই দুই নারীকে বিয়ের ‘স্বপ্ন’ দেখেছিলেন ভারতের এক যুবক। তাও আবার নিজের পরম আত্নীয় কন্যসম দুই ভাগ্নিকে বিয়ে করছিলেন তাদেরই মামা। সে মোতাবেক বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই কার্ডের ছবি ভাইরাল হওয়ার পর দায়িত্বপ্রাপ্তদের তৎপরতায় শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে ওই যুবকের। অভূতপূর্ব এ ঘটনাটি ঘটতে যাচ্ছিল দক্ষিন ভারতের বিরুদ্বনগর জেলায়। ঘটনার মূলে ছিলেন রামমূর্তি নামে ৩১ বছর বয়সী এক মেষপালক যুবক । কালাইসেলভি নামে এক নারী, সম্পর্কে রামমূর্তির বোন, চেয়েছিলেন তার ভাইয়ের সঙ্গে তার গর্ভধারিনী মেয়ের বিয়ে দেবেন। কালাইসেভির মেয়ের নাম রেনুকাদেবী, বয়স ২১, শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

কিন্তু কেবল এক রেণুকাতেই মন ভরছিল না রামমূর্তির। তার দরকার ছিল আরও একটা বউয়ের এবং দুই নারীকেই তিনি একই আসরে বিয়ের ইচ্ছার কথা জানান। এরপর বিষ্ময়করভাবে রামমূর্তির ওই প্রস্তাবে রাজি হয়ে যায় কালাইসেলভির পরিবার। সিদ্ধান্ত হয় একই অনুষ্ঠানে রামমূর্তির আরেক বোনের মেয়ে ২০ বছর বয়সী গায়েত্রিকেও বিয়ে করবেন রামমূর্তি। সিদ্ধান্ত মোতাবেক অল্প কয়েকদিনের মধ্যেই বিয়ের কার্ড ছাপানো হয়। সেখানে লেখা হয় ৪ সেপ্টম্বর রামমূর্তি রেণুকাদেবী ও গায়েত্রির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আর মজাদার এই বিষয়টি চেপে রাখতে না পারে এক আমন্ত্রিত এক ব্যক্তি নিমন্ত্রন পত্রের একটি ছবি আপলোড করেন সোস্যাল মিডিয়ায় । দ্রুতই ওই বিয়ের কার্ডের ছবি সামাজিকে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।


ব্যাস আর যায় কোথায় সোস্যাল মিডিয়ায় আলোচনার ঝড শুরু হয় । ওই বিয়ের কার্ডের ছবি দেখে সি. কুমার নামে একজন লিখেছেন, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। অনেকে আছে ভালো চাকরি-বাকরি থাকার পরও বিয়ের জন্য একটা মেয়ে খুঁজে পায় না। আর এই লোক একসঙ্গে দু’জনকে বিয়ে করছে। বিষয়টি নজরে আসে সরকারের, আর এই বিয়ের কার্ডের ছবি দেখেই দুই কনের অভিভাবককে ডেডে পাঠান জেলা সমাজ কল্যাণ বিভাগের এক কর্মকর্তা। অভিভাবকরা ওই কর্মকর্তাকে জানান, তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন কারণ তারা কন্যাদায়গ্রস্ত। এ ছাড়া এক জ্যোতিষিও তাদের বলেছেন, রামমূর্তির দুই বউ হবে। তবে সরকারি হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবশ্য গায়েত্রি এই বিয়ে থেকে দূরে সরে এসেছেন। আজ সোমবার পুলিশের উপস্থিতিতে কেবল রেণুকাদেবীকেই বিয়ে করবেন রামমূর্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন