News71.com
 International
 31 Aug 17, 08:24 AM
 196           
 0
 31 Aug 17, 08:24 AM

পাকিস্তানের করাচি শহরে প্রচণ্ড বৃষ্টিপাতে নিহত ১১।।

পাকিস্তানের করাচি শহরে প্রচণ্ড বৃষ্টিপাতে নিহত ১১।।


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের করাচি শহরে প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। প্রচণ্ড বৃষ্টিতে পানি বৃদ্ধি পেলে বহু বাড়িঘরেই বিদ্যুত সংযোগের তার বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন মারা গেছে। নিহতদের অধিকাংশই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে ইদি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন। শহরের সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় আফিসগামী যাত্রীরা নিদারুণ ভোগান্তির শিকার হয়েছে।

বৃষ্টির কারণে শহরটির অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়েছে। উত্তর করাচিতে রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ৯৭ মিলিমিটার। শহরের উত্তর নাজিমাবাদ,উত্তর করাচি,ওরাঙ্গি,মালির,ডরিগ রোড ইত্যাদি এলাকা পানিতে ডুবে গেছে। সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত তিন দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ।

গত সোমবার করাচির মেয়র ওয়াসিম আখতার ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করে তার কর্পোরেশনের সব কর্মীকে প্রয়োজনীয় উপকরণসহ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। গত মঙ্গলবার সিন্ধুর প্রাদেশিক সরকারও ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় আবহাওয়া সতর্কতা জারি করে। প্রদেশটির কাশমোর শহরে নিজেদের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এটি মেয়েশিশু মারা গেছে। অপরদিকে জামশোরো জেলার থানো বোলা খান শহরে বৃষ্টির পানিতে ডুবে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন