
আন্তর্জাতিক ডেস্ক : চীন যতই গর্জাক ডোকলাম ইস্যুতে বড়সড় বর্ষণের রাস্তায় একদমই হাঁটতে নারাজ তারা, এমনই জানিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ অর্থাৎ তাদের মতে সরাসরি যুদ্ধ বা কোনও সেনা অভিযানের পথে না হেঁটে ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেই ডোকলাম দখলের পথে হাটতে চাইছে পৃথিবীর বৃহদ শক্তিখ্যাত চিন৷ এক্ষেত্রে ভারতকে চাপে রাখতে মূলত তিন ধরনের চাল দিতে পারে লাল চিনা কতৃপক্ষ । জানাগেছে আন্তর্জাতিক আইন ভেঙে ডোকলামে ঢুকে সড়ক নির্মান করতে চাইছিল চিনা সেনাবাহিনী । যাতে বাঁধা দিয়েছিল ভারতীয় সেনা৷ কূটনৈতিক দিক থেকে ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে, অন্য চাল দেয় চিন৷ ডোকলাম সমস্যাকে তাদের ও ভুটানের মধ্যেকার সমস্যা বলে উল্লেখ করে ভারতকে তৃতীয় ব্যক্তি হিসাবে প্রতিপন্ন করতে চায় তারা৷ কিন্তু এক্ষেত্রে ভুটানের পাশে দাঁড়ানোর জন্য ভারতের কাছে রয়েছে কড়া যুক্তি৷ যেহেতু চিনে ভুটানের কোনও রাষ্ট্রদূত বা দূতাবাস নেই৷ তাই ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের মাধ্যমেই চিনের সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে ভুটান৷ ফলে এক্ষেত্রেই বড় ভাইয়ের মতও ভারতের অবশ্যই দায়িত্ব চিনের পাশে দাঁড়ান৷ যা ভারত করছে৷
সমস্ত চেষ্টা বৃথা দেখে ভারতে বাঁধা দিতে এবার ডোকলাম ইস্যুতে নয়া তিন কূটনৈতিক চাল দিতে চলেছে চিনের পিপলস লিবারেশন আর্মি৷ এগুলো হচ্ছে :
1.Strategical psychological operations,
2.Media manipulation,
3.Legal warfare to manipulate policies and perceptions of audience abroad৷
1.Strategical psychological operations: এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিনা মিডিয়া প্রতিদিন তাদের সেনা মহড়ার ছবি প্রকাশ করবে৷ লক্ষ্য, এর মাধ্যমে ভারতকে প্রত্যক্ষ হুমকি দেওয়া এবং ৬২-র যুদ্ধের কথা মনে করিয়ে দেওয়া৷
2.Media manipulation: আন্তর্জাতিক মহল ও দেশীয় মিডিয়াকে প্রত্যেক দিন মগজ ধোলাই করার চেষ্টা চালাচ্ছে চিন৷ ভারতের বিরুদ্ধে বিষোদগার করে প্রত্যেক দিন চিন সেই কাজটিই করছে৷
3.Legal warfare to manipulate policies and perceptions of audience abroad: কূটনৈতিক চালে ভারতের ডোকলাম দখলের পথে এগোতে চাইছে চিন৷
সারা পৃথিবীর বৃহদ গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের খ্যাতি বিশ্ব জোডা । তার উপর দেশে গনতান্ত্রিক পরিবেশ থাকায় ভারতে সব ধরনের মিডিয়ার বাড়-বাড়ন্ত। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ঐতিহাসিক প্রেক্ষপট ও কৌশলগত কারেন পৃথিবীর চির প্রতিদন্ধি অসীম ক্ষমতাধর রাশিয়া ও আমেরিকা সহ বিশ্বের প্রায় সকল ক্ষমতাধর রাষ্ট্র বরাবরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতকেই সমর্থন করে। সেই তুলনায় চীন অনেকটাই একঘরে অবস্থানে রয়েছে বিশ্ব দরবারে । সর্বোপরি ভারতীয়দের দেশপ্রেম ও জাতীয়তাবোধও প্রখর । সার্বিক বিবেচনায় কুটনৈতিক দিক থেকেও ভারত চীনের থেকে অনেক সুবিধাজনক অবস্থানে। এখন দেখার চীন তার রাজনৈতিক কুটচালে কতটা প্রভাব ফেলতে পরে ভারতের উপর । অনেকের ধারনা চীনের কুটচাল শেষপর্যন্ত বুমেরাং হয়ে তাদেরকেই পিছু হটতে বাধ্য করতে পারে । ভারতের পাল্টা চালে কুটনৈতিকভাবে ধরাশায়ী হতে পারে চীন।