News71.com
 International
 23 Mar 17, 07:21 PM
 259           
 0
 23 Mar 17, 07:21 PM

মিশরে বোমা বিস্ফোরণে ১০ সৈন্যসহ ২৫ জন নিহত, ৭ জঙ্গী আটক।।

মিশরে বোমা বিস্ফোরণে ১০ সৈন্যসহ ২৫ জন নিহত, ৭ জঙ্গী আটক।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের পেনিনসুলার সিনাই উপত্যকায় রাস্তার পাশে পেতে রাখা ২ টি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১০ মিশরীয় সৈন্য নিহত হয়েছে। সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট গ্রুপের বিদ্রোহীদের সাথে তাদের যুদ্ধের পর বিস্ফোরণের এ ঘটনা ঘটে । আজ বৃহস্পতিবার সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এ ঘটনা কখন ঘটেছে সে ব্যাপারে কিছু উল্লেখ না করে ওই বিবৃতিতে আরো বলা হয়, সেখানে যুদ্ধে ১৫ জিহাদিও নিহত হয়। পেনিনসুলা জঙ্গীঘাটিতে অভিযান চালিয়ে আরো ৭ জনকে আটক করা হয়। অভিযানে হাফ টন টিএন্ডটি বিস্ফোরোক, ২ টি গাড়ি ভর্তি হ্যান্ড গ্রেনেড ও ১০০ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক স্টেট (আইএস) এর একটি সহযোগি গ্রুপ সিনাই উপত্যকায় ক্রিয়াশীল আছে। যাদের বিরুদ্ধে প্রায় ১০০ সৈন্য ও পুলিশ হত্যার অভিযোগ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন