News71.com
 International
 23 Mar 17, 06:26 PM
 252           
 0
 23 Mar 17, 06:26 PM

লন্ডনে পার্লামেন্টের হামলা ইসলামপন্থীদের কাজ ।। পুলিশ

লন্ডনে পার্লামেন্টের হামলা ইসলামপন্থীদের কাজ ।। পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজে সন্ত্রাসী হামলা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে মনে করছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ কর্মকর্তা মার্ক রোলি এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাদের বিশ্বাস (লন্ডন পুলিশ) হামলাকারী সম্পর্কে ইসলামপন্থীদের কাছে আগে থেকেই তথ্য ছিল। যদিও এ নিয়ে এর বিশদ কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ব্রিজে গাড়ি চাপায় ৩ জন পথচারী এবং পার্লামেন্টের সামনে ছুরিকাঘাতে ১ পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। এ ২ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। হামলার সময় একদল ফরাসি শিক্ষার্থী সেখানে ছিল এবং তাদের মধ্যে কয়েকজন আহত হয়। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্যারিসের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে রাখা হয় গতকাল বুধবার মধ্যরাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন