News71.com
 International
 22 Mar 17, 11:15 PM
 276           
 0
 22 Mar 17, 11:15 PM

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে আইএস'র চ্যালেঞ্জ, ২৪ মার্চ হামলার হুমকি....

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে আইএস'র চ্যালেঞ্জ, ২৪ মার্চ হামলার হুমকি....

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার ৩ দিনের মধ্যেই জঙ্গি সংগঠন আইএস'র হুমকি চিঠির মিলল রাজ্যটির বারাণসীতে। বারাণসীর মির্জামুরাদ এলাকা থেকে আইএস'র ওই চিঠিটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর আইএস জঙ্গিরা যে চিঠিটি পাঠিয়েছে, তাতে হিন্দিতে লেখা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে। হুমকি চিঠিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে প্রকাশ্যে সন্ত্রাসের মোকাবিলা করার চ্যালেঞ্জ দেওয়া হয়। সেখানে বলা হয়েছে ‘পাকিস্তান জিন্দাবাদ, ২৪ মার্চ পূর্বাঞ্চল জেলায় বড়সড় হামলা ঘটানো হবে। পারলে নিজেদের রক্ষা করুন’।

চিঠি মেলার পরই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। বারাণসীর (গ্রাম্য) পুলিশ সুপার আশীস তিওয়ারি জানান রাতেই আইএসআইএস’এর এই হুমকি চিঠিটি পাওয়া গেছে। মির্জা মুরাদ এলাকায় রাস্তার ধারেই এরকম ৫-৬ টি চিঠি পেয়েছি। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিতে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে এই চিঠি পাওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি রাজ্যটির বিধানসভার নির্বাচনে ঘাঁটি গেড়ে পড়েছিলেন মোদি। প্রচারনার জন্য হুড খোলা গাড়িতে করেই বারাণসীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছেন। যে কোন মুহুর্তেই বড় কোন নাশকতা ঘটে যেতে পরতো বলে মনে করছে দেশটির নিরাপত্তা এজেন্সিগুলি। গত বছরেও আইএস'র স্বাক্ষর করা একটি চিঠি পাঠানো হয় ভারতের কেন্দ্রীয় সচিবালয়ে। সেই চিঠিতে ভারতের কয়েকটি রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়া হয় দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারকেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন