News71.com
 International
 22 Mar 17, 10:52 PM
 254           
 0
 22 Mar 17, 10:52 PM

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে গোলাগুলি,নিহত ১ আহত পুলিশসহ ১৩......

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে গোলাগুলি,নিহত ১ আহত পুলিশসহ ১৩......

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে গোলাগুলির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে পার্লামেন্টের ভেতরে পুলিশের এক কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। পাশাপাশি পার্লামেন্টের পাশের একটি সেতুর ওপর গাড়িচাপায় ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ডেভিড লিডিংটন নামের ১ কমন্স নেতা যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে জানায়,১ ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হন বলে জানা।    

ঘটনার পরপরই গোটা সংসদ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্লামেন্ট সদস্যদের সংসদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।

দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর ৫ জন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা সুত্রে আরো জানা যায়, অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছেন। তার ভাষ্য, সংসদ এলাকার ভেতরে আরও মানুষ আহত হয়ে পড়ে থাকারও খবর পাওয়া যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন